সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিজেপিসির তথ্য বিষয়ক পলিসি ডায়লগ প্রোগ্রাম অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিজেপিসির তথ্য বিষয়ক পলিসি ডায়লগ প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সহযোগিতায় মহিলা ও কিশোরী সাংবাদিকদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক পলিসি ডায়লগ কর্মশালা খুলনার হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ কর্মশালায় নারী ও কিশোরী সাংবাদিকদের অংশগ্রহণের পাশাপাশি খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সমস্যা তুলে ধরেন এবং তার সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায়, কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩ এর আওতায়, ধ্রুব এলায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় এলায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও আনিছুর রহমান কবির, এবং এডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প ও বিভিন্ন পলিসি সম্পর্কে আলোচনা করেন।

ধ্রুবের নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠের রিপোর্টার কৌশিক দে, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা, দৈনিক মানবজমিনের খুলনা বিভাগীয় প্রধান মো. রাশেদুল ইসলাম, তথ্য অধিদপ্তরের সহকারী তথ্য কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম, খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. শফিকুল ইসলাম, খুলনা টাইমস-এর বার্তা সম্পাদক নূর হাসান জনি, খুলনা প্রতিদিনের ডিজিটাল রিপোর্টার মো. মাসুদ, খুলনা ভিশনের ডিজিটাল রিপোর্টার মো. সিয়াম, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির।

এছাড়াও খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ; ধ্রুব, সিডাব্লিউএফ ও সিএমকেএস-এর এডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডল, রঞ্জন নিকোলাসসহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।