সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএফইউজে’র নির্বাচন আজ | চ্যানেল খুলনা

ভোট গ্রহণ ৯টা থেকে বিকাল ৫টা

বিএফইউজে’র নির্বাচন আজ

ঢাকাসহ দেশের ৯টি অঙ্গ সংগঠনে আজ শনিবার (২৩ অক্টোবর) একযোগে অনুষ্ঠিত হবে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন।

খুলনা বিভাগের জন্য অঙ্গ সংগঠন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নির্বাচন অনুষ্ঠিত হবে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা কেবলমাত্র সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম-মহাসচিব, কোষাধ্যক্ষ ও নির্বাহী পরিষদের ২টি সদস্য পদে ভোট প্রদান করবেন।

প্রতিদ্বন্দ্বিতাকারীরা হচ্ছেন : সভাপতি পদে- আব্দুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক, সহ-সভাপতি পদে-আফরোজা আক্তার ডিউ ও মোজাম্মেল হক হাওলাদার, মহাসচিব পদে- আব্দুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান, যুগ্ম-মহাসচিব পদে- মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা ও শাকিরুল কবির রিটন, কোষাধ্যক্ষ পদে-খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ এবং নির্বাহী পরিষদের ২টি সদস্য পদে-কৌশিক দে বাপী, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাসানুর রহমান তানজির, মোঃ হুমায়ুন কবির।

কেইউজের পক্ষ থেকে বিএফইউজে’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মকবুল হোসেন মিন্টু ও মোঃ সাহেব আলী এবং শ্রম অধিদপ্তর খুলনার একজন কর্মকর্তাসহ দু’জন নির্বাচনকালে দায়িত্ব পালন করবেন।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।