সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপি নেতা পিয়ারু ও জিয়া দল থেকে বহিস্কার : ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন | চ্যানেল খুলনা

বিএনপি নেতা পিয়ারু ও জিয়া দল থেকে বহিস্কার : ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে খুলনা মহানগীর অর্ন্তগত সোনাডাঙ্গা থানা বিএনপি’র সদস্য মাহবুব হাসান পিয়ারু ও ২৬নং ওয়ার্ড বিএনপির সদস্য কে এম জিয়াউস সাদাতকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।

একই সাথে ঘটনার সুষ্ঠ তদন্তে বেগম রেহানা ঈসাকে আহবায়ক, মাসুদ পারভেজ বাবু ও বদরুল আনাম খানকে সদস্য করে ৩ (তিন) সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মহানগর বিএনপি।

রবিবার (২৩ মার্চ) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত পত্রের বরাত দিয়ে মিডিয়া সেল জানিয়েছে, তদন্ত কমিটিকে আগামী ৫ (পাঁচ) দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

খুলনায় তীব্র গরমের শঙ্কা, শুরু হতে পারে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ

২৪ ঘণ্টায় খুলনায় আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০

রঙিন সাজে সেজেছে কুয়েট, বৈশাখ উদ্যাপনে বর্ণাঢ্য কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।