সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএইচবিএফসি-তে নয়া ডিএমডি পদায়ন | চ্যানেল খুলনা

বিএইচবিএফসি-তে নয়া ডিএমডি পদায়ন

গত ১ নভেম্বর ২০২১ তারিখের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরীকে পদোন্নতি প্রদানপূর্বক একই প্রতিষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ১৯৯৬ সনে বিএইচবিএফসিতে সিনিয়র অফিসার পদে চাকুরিতে যোগদান করেন। অরুন কুমার চৌধুরী মহাব্যবস্থাপক হিসেবে বিএইচবিএফসি’র বিভিন্ন বিভাগ ও দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) এর দায়িত্বও পালন করেন। তিনি বিএইচবিএফসি-তে সততা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ ২০১৯-২০২০ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন। অরুন কুমার চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ হতে ১ম শ্রেণীতে স্নাতক এবং একই বিভাগ হতে ১ম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।