সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএইচবিএফসি’র নতুন মহাব্যবস্থাপক হলেন মোঃ খাইরুল ইসলাম | চ্যানেল খুলনা

বিএইচবিএফসি’র নতুন মহাব্যবস্থাপক হলেন মোঃ খাইরুল ইসলাম

অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২১-০৩-২০২১ তারিখের এক প্রজ্ঞাপনে মাধ্যমে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর উপ-মহাব্যবস্থাপক মোঃ খাইরুল ইসলামকে পদোন্নতি প্রদানপূর্বক একই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়েছে। জনাব মোঃ খাইরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৯ সালে অফিসার হিসেবে বিএইচবিএফসিতে যোগদান করেন। যোগদানের পর তিনি মাঠপর্যায়ে ও প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।