সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিআরটিএর দুর্বলতার কারণে শিথিল হচ্ছে সড়ক পরিবহন আইন | চ্যানেল খুলনা

বিআরটিএর দুর্বলতার কারণে শিথিল হচ্ছে সড়ক পরিবহন আইন

চ্যানেল খুলনা ডেস্কঃসড়ক পরিবহন আইন শিথিল হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দুর্বলতার কারণে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হচ্ছে।রবিবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির প্রথম সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।এ সময় এই আইন বাস্তবায়নে নতুন করে চার সচিবের নেতৃত্বে চারটি উপকমিটি করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আগামী দুই মাসের মধ্যে সুপারিশ ও অ্যাকশন প্লানসহ প্রতিবেদন দাখিল করবে। পরে টাস্কফোর্স কমিটির সভায় তা উপস্থাপন করা হবে। সেখানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।এছাড়া সড়কের নিরাপত্তা আনতে ১১১ সুপারিশ বাস্তবায়নে এই কমিটি করা হয়েছে জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিশেষ করে বিআরটিএকে আরও শক্তিশালী করতে হবে। এখাতে বিশেষ নজর দেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।