সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বাসের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত দুই, আহত এক | চ্যানেল খুলনা

বাসের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত দুই, আহত এক

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শিশু সহ দুইজন নিহত হয়েছেন। এসময় মরটসাইকেলে থাকা এক নারী গুরুত্বর আহত হয়েছেন।

খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের মহাদেবের দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার (২২ জুন) সকাল ৯টার দিকে পটুয়াখালী থেকে মটরসাইকেল যোগে তিন আরোহী যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন। ফকিরহাট উপজেলার মাহদেবেরে দোকান নামক স্থালে এসে পৌছালে বিপরীত দিক থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের শিশুপুত্র (অজ্ঞাতনামা) ঘটনাস্থল নিহত হন। এসময় নিহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৫) গুরুত্বর আহত হন। তিনি আশংকাজনক বলে চিকিৎসকরা জানান।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মরদেহ উদ্ধার করেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বাসের সাথে মটরসাইকেলে সংঘর্ষে বাবা ও ছেলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

অপরদিকে, একইদিন সকাল ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কানার পুকুর নামক এলাকায় বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী ও ভ্যান যাত্রীসহ ছয়জন আহত হয়েছেন। তারা হলেন সজিব শেখ (১৯), মো. সাদেক (১৮), মো. আল-আমিন (১৮), আসমা বেগম (৫৫) মো. ছালাম (৪০) এবং শিশু জারিন খাতুন (১১)। আহতরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিময়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আশরাফুল আলম।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।