সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাসায় হামলার অভিযোগে মতিঝিল থানায় ইশরাকের জিডি | চ্যানেল খুলনা

বাসায় হামলার অভিযোগে মতিঝিল থানায় ইশরাকের জিডি

রাজধানীর গোপীবাগের নিজ বাসায় দুর্বৃত্তদের অতর্কিত হামলার অভিযোগ এনে বুধবার দুপুরে মতিঝিল থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।

এ বিষয়ে সাংবাদিকদের ইশরাক বলেন, ২০-২৫ জন যুবক ভোররাতে আমাদের বাসার গলিতে ঢুকে হেলমেট পড়ে অতর্কিত হামলা চালায়। বিষয়টি আমি আমাদের দল এবং দলের হাইকমান্ডকে জানিয়েছি। এ নিয়ে আমরা আগামীকাল দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করব।

থানায় জিডি করেছেন জানিয়ে ইশরাক হোসেন বলেন, আমার অভিযোগ জানিয়েছি। পুলিশ সাধারণ ডায়েরিভুক্ত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে তারা আমাকে আশ্বস্ত করেছেন।

ইশরাক হোসেন বলেন, বিজয় দিবসের প্রথম প্রহরে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় এমন হামলা সত্যি ন্যাক্কারজনক। এ হামলা যে বা যারাই করেছে এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ ছিল। আমরা এ ধরণের উস্কানিতে কখনও পা দেব না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে আশা করি তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

কাউকে সন্দেহ করছেন কিনা এমন প্রশ্নে ইশরাক হোসেন বলেন, আমি কাউকে সন্দেহ করছি না। দায়ীদের পুলিশ খুঁজে বের করবে।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের মেয়র পদে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে। ইশরাক বিএনপি বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

তারেক রহমানকে নিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি, নাহিদ ইসলামকে আইনি নোটিশ

মিরপুরে বিক্ষোভের মধ্যে পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধর

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: খুলনায় শফিকুর রহমান

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের দাবি রাশেদ খানের

‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ : তাসনিম জারা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।