সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বার্সার হয়ে প্রথম একশ ম্যাচে কে এগিয়ে, মেসি নাকি ইয়ামাল? | চ্যানেল খুলনা

বার্সার হয়ে প্রথম একশ ম্যাচে কে এগিয়ে, মেসি নাকি ইয়ামাল?

লিওনেল মেসি এবং লামিনে ইয়ামালের আঁতুড়ঘর একই। দুজন-ই বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। মেসি বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলারের কৃতিত্ব সঙ্গী করে ক্লাব ছেড়েছেন। আর ইয়ামালের সবে শুরু। তবে দুজনের খেলার ধরন থেকে শুরু করে অনেক কিছুতেই মিল খোঁজার চেষ্টা করছেন ফুটবল বোদ্ধারা।

বার্সেলোনার মূল দলে মেসির অভিষেক হয়েছিল ১৬ বছর বয়সে। অন্যদিকে ইয়ামাল ১৫ বছরেই গায়ে জড়িয়েছেন ক্লাবটির জার্সি। দলটির হয়ে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করার সময় ইয়ামালের বয়স ১৭ বছর ৯ মাস ১৭ দিন। সে তুলনায় শততম ম্যাচে পৌঁছাতে তুলনামূলক বেশি সময় লেগেছে। বার্সেলোনার হয়ে শততম ম্যাচে অংশ নেওয়ার সময় মেসির বয়স ছিল ২০ বছর ৮ মাস ৪ দিন।

আর কাতালান ক্লাবটির হয়ে ইয়ামালের শততম ম্যাচ খেলতে সময় লেগেছে ২ বছর ১ দিন। মেসির সময় লেগেছে ৩ বছর ৪ মাস ১১ দিন।

এবার আসা যাক গোল আর অ্যাসিস্টের হিসাবে। পরিসংখ্যান বলছে, শততম ম্যাচে গোল-অ্যাসিস্টের হিসাবে মেসির চেয়ে খুব বেশি পিছিয়ে নেই ইয়ামাল। একশ ম্যাচে তার গোল ২২টি, আর ৩৩টি। অন্যদিকে মেসির গোল ৪১টি আর অ্যাসিস্ট করেছেন ১৫টি। গোল আর অ্যাসিস্ট মিলিয়ে মেসির গোলে অবদান একশ ম্যাচে ৫৬ আর ইয়ামালের ৫৫।

আর ক্লাবের হয়ে প্রথম একশ ম্যাচে দলীয় হিসাব-নিকাশে মেসির চেয়ে বেশ এগিয়ে ইয়ামাল। বার্সেলোনা সিনিয়র দলের হয়ে একশ ম্যাচে ইয়ামাল জিতেছেন ৭৭ ম্যাচ, হেরেছেন ১৫টি আর ড্র হয়েছে ১৪টি। অন্যদিকে একশ ম্যাচে মেসির জয় ৬৭টি, পরাজয় ১৪টি আর ড্র ১৯টি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।