সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বার্ন ইনস্টিটিউটে ৮ শিশুর অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসাধীন ৪৪ | চ্যানেল খুলনা

বার্ন ইনস্টিটিউটে ৮ শিশুর অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসাধীন ৪৪

রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত শিশুদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা ‘ক্রিটিক্যাল’ বা আশঙ্কাজনক। তারা সবাই শিশু এবং বর্তমানে তাদের আইসিইউতে রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাসির উদ্দিন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. নাসির উদ্দিন বলেন, ‘সিঙ্গাপুর থেকে আসা এক বিশেষজ্ঞ কনসালট্যান্টের সঙ্গে পরামর্শ করে আমরা দগ্ধ শিশুদের শারীরিক অবস্থা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি—ক্রিটিক্যাল, সিভিয়ার ও ইন্টারমিডিয়েট। ভর্তিদের মধ্যে ৮ জনের অবস্থা ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক, ১৩ জনের অবস্থা সিভিয়ার বা মারাত্মক ক্ষতিগ্রস্ত এবং ২৩ জনের অবস্থা ইন্টারমিডিয়েট।’

ডা. নাসির আরও বলেন, ‘এ ধরনের দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা ঘণ্টায় ঘণ্টায় পরিবর্তন হয়। তাই এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া সম্ভব নয়। পরবর্তী ৪৮ ঘণ্টা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’ তিনি আশ্বস্ত করে বলেন, ‘চিকিৎসা সরঞ্জামের কোনো ঘাটতি নেই এবং আপাতত রক্তেরও প্রয়োজন নেই। প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

বার্ন ইনস্টিটিউটের একটি সূত্র জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতি ঘণ্টায় পরিস্থিতি পর্যালোচনা করছে। তবে অধিকাংশের অবস্থাই এখনো আশঙ্কাজনক বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।

প্রসঙ্গত, দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন ১১ শিশু মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মোট ৪৪ জন, যাদের মধ্যে ৩৭ জনই শিশু।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

ভারতীয়দের বাংলাদেশের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’

বাংলাদেশের কাছে পাকিস্তানের ‘থান্ডার’ যুদ্ধবিমান বিক্রির আলোচনা, ভারতে উদ্বেগ কেন

২৯ জানুয়ারি থেকে এক দশক পর ফের চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।