সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বারী সরিষা-১৪ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বারী সরিষা-১৪ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

পাইকগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রোপা আমন-সরিষা- বোরো প্যাটান ভিত্তিক সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সলুয়া’য় বারী সরিষা-১৪ ফসলের উপর এ মাঠ দিবস কারিগরি আলোচনা সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষক শিবপদ দাশের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামার (বিএডিসি)’র সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বরাজ উদ্দীন, ইয়াছিন আলী, এনামুল হক, নাহিদ হোসেন, আফজাল হুসাইন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আছাদুল ইসলাম, ফসিয়ার রহমান, প্রবীর বিশ্বাস, রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, কৃষক কেসমত আলী, শাহাদাৎ হোসেন ও লাবনী দাশ।

মাঠ দিবসে কৃষিবিদ জাহাঙ্গীর আলম বলেন, দেশে ভোজ্য তেলের ৯০ ভাগ আমদানী করতে হয়। গত অর্থ বছরে ৪১ হাজার কোটি টাকার তেল ও তেল বীজ আমদানী করতে হয়েছে। আমদানী নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বল্প চাষে স্বল্প দিনে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নাই। এ জাতীয় ফসলে জমির উর্বরতা বৃদ্ধি পাওয়া সহ কৃষকরা লাভবান হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

পরনের কাপড় ছাড়া কিছুই নেই, ডুমুরিয়ায় আগুনে নিঃস্ব দুই পরিবার

এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সুন্দরবন পরিদর্শন শেষে দাকোপে প্রধানমন্ত্রী

খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, প্রতিপক্ষের দিকে সন্দেহ পুলিশের

রূপসা ঘাটে দ্বিগুণ টোলের অভিযোগ, ভাঙা গ্যাংওয়েতে ঝুঁকি নিয়ে পারাপার

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।