সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাবা হারালেন অভিনেত্রী তারিন জাহান | চ্যানেল খুলনা

বাবা হারালেন অভিনেত্রী তারিন জাহান

অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান (৮০) মারা গেছেন। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ২৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
তারিনের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। ফেসবুকে তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে তারিন জাহান ফেসবুকে বাবার জন্য সবার কাছে দোয়া চান। তিনি জানান, ৪৭ দিন লড়াই করার পর গুরুতর অসুস্থ অবস্থায় তার বাবাকে ফের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পরই মৃত্যুর খবরটি আসে।

জানা যায়, তারিনের বাবা মো. শাহজাহান দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। এর আগে গত ডিসেম্বরে তাকে গুরুত্ব অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।