সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাবার হাত ধরে বলিউডে ছেলের অভিষেক | চ্যানেল খুলনা

বাবার হাত ধরে বলিউডে ছেলের অভিষেক

বিনোদন ডেস্কঃআশির দশকে বলিউডের জনপ্রিয় গান ‘পাল পাল দিল কে পাস’। কিশোর কুমারের গাওয়া জনপ্রিয় সেই গানে ঠোঁট মিলিয়েছিলেন ধর্মেন্দ্র। তখনকার তরুণ-তরুণীদের কাছে গানটি হয়ে উঠেছিল যেন ‘লাভ-অ্যান্থেম’। এবার গানে নয়, ছবির হাত ধরে ফিরছে ‘পাল পাল দিলকে পাস’।ছবির নাম ‘পাল পাল দিল কে পাস’। কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন সানি দেওলের পুত্র তথা ধর্মেন্দ্রর নাতি করণ দেওল। ছবিটি পরিচালনা করবেন সানি দেওল নিজেই। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন করণ। করণের বিপরীতে রয়েছেন নবাগতা সাহের বাম্বা। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এই ছবির প্রথম টিজার।

বেশ কয়েক দিন ধরেই বলি মহলে এই ছবি নিয়ে নানা গুঞ্জন চলছিল। এর আগে রাজ্যসভায় গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে সানি দেওল এই ছবির মুক্তির দিন পিছিয়ে দিয়েছিলেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ সেপ্টেম্বর হলে মুক্তি পাবে এই ছবি।

টিজার দেখেই আন্দাজ করা যায়, রোমান্টিক ড্রামা-ই হতে চলেছে এই ছবি। করণ-সাহেরের কেমিস্ট্রি মন কেড়েছে অনেকেরই। জনপ্রিয়তার নিরিখে যে উত্তরাধিকারের সূচনা করেছিলেন ধর্মেন্দ্র, নাতি করণ কি পারবেন তা বজায় রাখতে? আপাতত তারই অপেক্ষায় দর্শকরা।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।