সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাণিজ্য বাড়ানোর প্রত্যাশা ভুটানের রাষ্ট্রদূতের | চ্যানেল খুলনা

বাণিজ্য বাড়ানোর প্রত্যাশা ভুটানের রাষ্ট্রদূতের

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল পিআইসিটি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভুটানের মান্যবর রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি। রোববার (৫ এপ্রিল) সকালে তিনি টার্মিনালটি ঘুরে দেখেন এবং এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূতকে স্বাগত জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য হারবার ও মেরিন কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। এ সময় টার্মিনালের সার্বিক কার্যক্রম, সক্ষমতা ও সেবা নিয়ে তাকে ব্রিফিং প্রদান করা হয়। সরেজমিনে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে রাষ্ট্রদূত পানগাঁও আইসিটির অবকাঠামো ও সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই টার্মিনাল ব্যবহার করে ভুটানের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। এ ধরনের অবকাঠামো আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন টার্মিনাল ম্যানেজার গোলাম মো. সারওয়ার ও মো. আশরাফ করিম চৌধুরী, পানগাঁও কাস্টমস হাউসের কমিশনার বশির আহমেদ, মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আনিসুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।পরিদর্শন শেষে রাষ্ট্রদূত টার্মিনালের কার্যক্রম আরও উন্নত করতে মতামত প্রদান করেন। বন্দরের কর্মকর্তারা আশা করছেন, তার এ পরামর্শ ভবিষ্যতে সমন্বয় বাড়ানো এবং কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক সই

১৬৩টি নতুন গাড়ি পাচ্ছে র‍্যাব, ব্যয় হবে ১২২ কোটি

১০ হাজার অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুনের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সব সেনা

এত চমৎকার নির্বাচন দেশে আগে হয়নি: সেনাপ্রধান

পশ্চিমবঙ্গ থেকে পুশইন ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।