সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ | চ্যানেল খুলনা

বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

নড়াইলে বাড়িতে একা পেয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন প্রতিবেশী ৪ সন্তানের জনক। বুধবার (২৫ মার্চ) দুপুরে নড়াগাতী থানার উত্তর মহাজন গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় এলাকাবাসী অভিযুক্ত আসাদ মোল্যাকে (৪৮) হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

নড়াগাতী থানার ওসি মো. আব্দুর রহিম জানান, দুপুরে মেয়েটির বাবা-মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী ৪ সন্তানের জনক আসাদ মেয়েটির ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে আসাদকে ধরে গণপিটুনি দিয়ে বেঁধে রাখেন।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। গণপিটুনিতে আহত অভিযুক্তকে চিকিৎসা দিতে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার শিকার অসুস্থ শিশুকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

নড়াইলে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপার ঘটনায়, অভিযুক্ত চালক গ্রেফতার

নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার নিথর দেহ

বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আ.লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।