সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার ব্যাপক ভোটে বিজয়ী | চ্যানেল খুলনা

বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার ব্যাপক ভোটে বিজয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে ব্যাপক ভোটে বিজয়ী হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও খুলনা সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেকের পত্নী হাবিবুন নাহার।

এবার নির্বাচনে জয়লাভ করার ফলে তিনি টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন।

বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার রামপাল উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে ৪৭ হাজার ৯১৫ ভোট এবং মোংলা উপজেলার মোংলা পোর্ট পৌরসভা ও ৬ টি ইউনিয়ন থেকে ৩৬ হাজার ৪৫৭ ভোট মোট
৮৪ হাজার ৩৭২ ভোট পেয়েছেন।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার রামপাল উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে ২৭ হাজার ৭৭৬ এবং মোংলা উপজেলা থেকে ৩০ হাজার ৬৯২ ভোট পেয়েছেন।

মারাত্মক কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

দুই উপজেলার মোট ৯৬টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলা মহিলা দলের নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

চিতলমারীতে মেধা ও সৃজনশীলতা কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।