সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় | চ্যানেল খুলনা

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমানের সাথে ফকিরহাট উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট থানা আমীর এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম, বাগেরহাট-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচন পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক, তারবিয়াত সেক্রেটারী মো: নুরুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি মো: সুমন হোসেন, সাবেক ছাত্রনেতা মো: জাহাঙ্গির হোসেনসহ বিভিন্ন নেতা-কর্মি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান বলেন, তিনি নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গড়বেন, যুবকদের বেকার সমস্যা সমাধানসহ বাগেরহাট-১ আসনের সকল সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করবেন। তবে যুবকদের শুধু

চাকুরীর আশা করলে হবেনা, তাদের উদ্যোক্তা হতে হবে। তিনি আরো বলেন, আমি নির্বাচিত না হতে পারলেও সমাজের ভাল কাজের জন্য সবসময় কাজ করে যাবো। তিনি এসময় সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

ফকিরহাট গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।