সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় পন্যবাহী ট্রাকের চালক নিহত | চ্যানেল খুলনা

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় পন্যবাহী ট্রাকের চালক নিহত

চ্যানেল খুলনা ডেস্কঃ ফকিরহাটে পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। সোমবার ভোর ৩টার দিকে খুলনা – মাওয়া মহসড়কের ফকিরহাটের মুলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাড়ে চার ঘন্টা চেষ্টার পর চালকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত ট্রাক চালক কামাল খুলনার নুরনগর ও আহত শামিম টুটপাড়া এলাকার বাসিন্দা।
শামিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মো.মাসুদ সরদার জানান, সোমবার ভোর সাড়ে তিনটার দিকে মোংলা থেকে বিদ্যুতের সরমঞ্জাম নিয়ে বরিশালে যাবার পথে পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।এসময় আটকা পড়ে চালক কামাল নিহত ও হেলপার শামিম আহত হন। পরে আমরা অনেক চেষ্টার পর তার মরাদেহ উদ্ধার করা হয় এবং আহত হেলপারকে হাসপাতালে প্রেরন করি।

ভিডিও দেখতে ক্লিক করুন-

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলার পেছনে সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকতে পারে: প্রশাসক

চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, নতুন দায়িত্বে আলমগীর কবীর

দৌলতপুরে গুলি বিনিময়ের পর বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

খুলনা নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা

বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।