সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দেয়া মাফিল | চ্যানেল খুলনা

বাগেরহাটে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দেয়া মাফিল

বাগেরহাট প্রতিনিধি : বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আ.স.ম মোস্তাফিজুর রহমানের ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের মেইনরোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে¡ অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সদস্য সচিব মো. মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুল ইসলাম রাসেল, জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদৌলা জুয়েল, জেলা তাঁতীদলেরর সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল প্রমুখ
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রয়াত স্বরাষ্ট, বাণিজ্য ও পররাষ্ট মন্ত্রী মরহুম আ স ম মোস্তাফিজুর রহমান ছিলেন বিএনপির প্রানপুরুষ। তিনি ছিলেন বাগেরহাটসহ দক্ষিনাঞ্চলের উন্নয়নের রুপকার এবং একজন নির্ভিক ও সৎ রাজনীতিবিদ। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।