সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে যুবলীগ কর্মীর বিশেষ অঙ্গ ও পায়ের রগ কেটে ফেলেছে দুর্বৃত্তরা | চ্যানেল খুলনা

বাগেরহাটে যুবলীগ কর্মীর বিশেষ অঙ্গ ও পায়ের রগ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে রুবায়েত শিকদার(৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম ও লিঙ্গ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পঞ্চকরণ গ্রামে এ ঘটনা ঘটে। সোনাখালী গ্রামের অজিয়ার শিকদারের ছেলে রুবায়েত ইউনিয়ন যুবলীগের কর্মী। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দিনমজুর বজলু শেখের স্ত্রী রোজিনা বেগমকে(৩০) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

এ ঘটনা সম্পর্কে রুবায়েতের স্ত্রী রেশমা বেগম ও চাচা অলিয়ার রহমান বলেন, রাতে একটি সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে রুবায়েতকে ডেকে নিয়ে মুখ বেঁেধ পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার লিঙ্গ ও বাম পায়ের রগ কেটে ফেলেছে। কয়েকটি দাতও পড়ে গেছে।

এ বিষয়ে উপজেলা যুবলীগের আহŸায়ক মোজাম্মেল হক মোজাম বলেন, রুবায়েত দলের একজন সক্রিয় কর্মী। সকল কর্মসূচীতে তাকে পাওয়া যায়। স্থানীয় শত্রæতার কারনে পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়েছে।

এ সর্ম্পকে থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, ওই রাতেই ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন লিঙ্গ উদ্ধার করেছে পুলিশ। রুবায়েতের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী রেশমা বেগম বাদি হয়ে শাহীন হাওলাদারকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।