সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে মাদ্রাসার নির্মাণ কাজে বাঁধা,পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ | চ্যানেল খুলনা

বাগেরহাটে মাদ্রাসার নির্মাণ কাজে বাঁধা,পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জি.বি. আমেনা খাতুন বালিকা দাখিল মাদ্রাসার নির্মাণাধীন নতুন ভবনের কাজে বাঁধা ও পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে মাদরাসা পরিচালনা পরিষদের সদস্যরা মঙ্গলবার জরুরি সভায় বসেছেন। একই সাথে থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে।

সরেজমিনে ও প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সোমবার বিকেলে হোগলাবুনিয়া ইউনিয়নের গোদাড়া এলাকায় জি. বি. আমেনা খাতুন বালিকা দাখিল মাদ্রাসার শ্রেনীকক্ষের পূন: নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি ও নির্মাণাধীন ভবনের পিলার ভেঙ্গে ফেলেন পার্শ্ববর্তী ওয়ালিউর রহমান অলিদ ও তার সহযোগীরা।

পূর্ব শত্রুতার জের ধরে অলিদ, ফারুক হোসেনসহ ৪/৫ জন প্রতিষ্ঠানে এ হামলা ও ভাংচুর চালায় বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনার পরপরই মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্যরা আজ মঙ্গলবার সকালে জরুরি সভা করেছেন। সভায় ঘটনার সাথে সংশ্লিষ্টদের বিচারের দাবি জানানো হয় প্রশাসনের কাছে। এ বিষয়ে মাদ্রাসা সুপার মাওলানা মো. ইব্রাহিম খান বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত ওয়ালিউর রহমান অলিদ বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ জোরপূর্বক তাদের পৈত্রিক জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মানের কাজ শুরু করেছে। ওই কাজে বাঁধা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানে হামলা করা হয়নি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।