সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে বোরো ধান সংগ্রহ শুরু | চ্যানেল খুলনা

বাগেরহাটে বোরো ধান সংগ্রহ শুরু

বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।
এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ধান বিক্রেতারা উপস্থিত ছিলেন।
বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক সাংবাদিকদের বলেন, সরকারের জারি করা নিয়ম অনুযায়ী বাগেরহাটে খাদ্য শস্য সংগ্রহ করা হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। ধান সংগ্রহের ক্ষেত্রে কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২০২১ সালের বোরো মৌসুমে বাগেরহাট জেলার মোংলা উপজেলা ছাড়া অন্য আটটি উপজেলা থেকে ২৭ টাকা কেজি দরে ৮ হাজার ৫৩০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে ফকিরহাট ও সদর উপজেলায় অ্যাপসের মাধ্যমে ২ হাজার ৮৮৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। অন্য উপজেলায় কৃষকদের প্রদত্ত কৃষি কার্ড দিয়ে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে নির্ধারিত ধান সংগ্রহ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।