সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে কার্গো থেকে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার | চ্যানেল খুলনা

বাগেরহাটে কার্গো থেকে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাটের মোড়েলগঞ্জ পানগুছি নদীতে সিমেন্টের ছাইবাহী কার্গোতে অভিযান চালিয়ে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৬-এর সদস্যরা। এ সময় কার্গোর চালক ফারুক, মুসলিম উদ্দিন ও গ্রিজার সিরাজকে আটক করা হয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এমভি প্রিন্স অব বঙ্গতরী নামে কার্গোটি ফেনসিডিলসহ আটক করা হয়। র‌্যাব-৬-এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি মো. শাহীন বলেন, ভারত থেকে সিমেন্টের ছাইবাহী কার্গো এমভি প্রিন্স অব বঙ্গতরী ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ওই কার্গোতে ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পানগুছি নদীতে অভিযান চালায়। অভিযানে কার্গো থেকে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব-৬।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।