সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটের সর্বত্র দুর্গোৎসবের সার্বজনিনতা পরিলক্ষিত হয়েছে- জেলা প্রশাসক | চ্যানেল খুলনা

বাগেরহাটের সর্বত্র দুর্গোৎসবের সার্বজনিনতা পরিলক্ষিত হয়েছে- জেলা প্রশাসক

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেছেন, শারদীয় দুর্গোৎসবের যে সার্বজনিতা তা বাগেরহাটের জেলার সর্বত্র পরিলক্ষিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সকল শ্রেণি-পেশার মানুষ উৎসবে অংশগ্রহণ করেছেন। জেলার প্রত্যেকটি মন্দিরের স্বেচ্ছাবেকরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন, বাগেরহাট জেলায় সর্বমোট ৬২১ টি ম-পে শান্তিপূর্ণভাবে দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে চিতলমারী উপজেলায়ই ১৪২ টি পুজা ম-পে পুজা অনুষ্ঠিত হচ্ছে। রোববার সন্ধ্যা ৭ টায় চিতলমারী কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দির পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, চিতলমারী সহকারী কমিশনার জান্নাতুল স্বর্ণা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ শাহাজাহান, চিতলমারী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা, শেরেবাংলা কলেজ অধ্যক্ষ বাসুদেব চন্দ্র সাহা, প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার, সমাজ সেবক ও সাবেক ব্যাংকার হরিদাস চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ম-ল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, সদর ইউপি সদস্য মোঃ ইব্রাহীম প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।