সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু | চ্যানেল খুলনা

বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযান-২০২০ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু ফিতা কেটে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেন।
বোরো ধান সংগ্রহ অভিযান কার্যক্রমের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে গোডাউন চত্বরে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামীম হাসান। চলতি বছরে সরকারিভাবে ৫৮০ মে.টন বোরো ধান ১ হাজার ৪০ টাকা দরে সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান।

সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের উন্নয়নে সরকার ভতুর্কি দিয়ে কৃষি উপকরণ বিতরণ করছেন। বিনা মূল্যে সার ও বীজ প্রদান করছেন। তাই দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।