সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে মৎস্যজীবীদের কতিথ চাল আটক ও মারপিটের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যড়যন্ত্রের প্রতিবাদে স্বোচ্ছার এলাকাবাসি।

এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে লিখিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে নির্বাচনে প্রতিপক্ষ একটি গ্রæপ তার বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে আসছে।

১৬ জুন মৎস্যজীবীদের চাল বিতরণের অবশিষ্ট ১নং ওয়ার্ডের ১৬ জন উপকার ভোগী প্রাপ্ত চাল নিয়ে ট্রলারযোগে আশার প্রতিমধ্যে বহিরাগত কতিপয় লোক পরিকল্পিতভাবে ট্রলারটি আটক করে। ফেজবুকে লাইভ দিয়ে তাকে জড়িয়ে হেয় প্রতিপন্ন করার জন্য ভূল তথ্য পরিবেশন করে এ ঘটনার পরপরই ঘটনাস্থলে সহকারি কমিশনার(ভূমি) ও পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে পরিষদের মৎস্যজীবীদের তালিকা যাচাই-বাছাই করে দেখতে পায় প্রাপ্ত জেলে সুবিধাভোগীদের ট্রলারে থাকা এ চাল।
এ সময় পরিকল্পিত ষড়যন্ত্রকারিরা হামলা ও মারপিট করে ৩নং ওয়ার্ড মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক বাবুল খানের ছেলে শফিক খানসহ ৫ জনকে আহত করে। এ ঘটনায় বাবুল খান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। লিখিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি। ৪০ বছর ধরে এ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ১৫ বছর ধরে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করছেন তিনি। গুরুত্বপূর্ন এ সব পদে দায়িত্বে থেকে কোন অনিয়ম তাকে কখন স্পর্ষ করতে পারেনি।

নির্বাচনি প্রতিপক্ষ একটি মহল তার ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। তিনি ষড়যন্ত্র ও হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার আব্দুর রউফ, বাবুল শেখ, সাবেক ইউপি সদস্য ওয়ালিউর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম খান, যুবলীগ নেতা বদিউজ্জামান মজুমদার, শ্রমিক লীগ নেতা সুমন খান, ইমাম কামরুজ্জামান, ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিফা, ডা. সোবাহান মিয়া, মিল্টন হোসেন মিলু, কামরুল মুন্সী, তাওহিদ হাসান রাসেল, আব্দুল জলিল খান, পংকজ ঘরামি ও রেশমা বেগম।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।