সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটের মোল্লাহাটে ট্রাক চাপায় এক নারী নিহত | চ্যানেল খুলনা

বাগেরহাটের মোল্লাহাটে ট্রাক চাপায় এক নারী নিহত

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে ট্রাক চাপায় জয়তুন বিবি (৬৫) নামের এক ভ্যানযাত্রী নারী নিহত হয়েছেন। খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলাধীন কাহালপুর নামক স্থানে বুধবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জয়তুন বিবি মোল্লাহাট উপজেলার রাজপাট গ্রামের মৃত আরোজ আলী শেখের স্ত্রী। প্রর্ত্যক্ষদর্শীরা জানায়, নিজের ছেলে মোঃ হাফিজ শেখের চালিত ভ্যানে চড়ে নিজবাড়ী হতে কাহালপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিলেন জয়তুন বিবি। চলতি পথে পেছন দিক থেকে বে-পরোয়াভাবে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয় এবং ভ্যান চালক ছেলে আহত হয়। এ ঘটনায় তারা কোন মামলা বা
আইনী ঝামেলায় জড়াতে চাননা বলেও আহত ছেলে হাফিজুর জানান। এ বিষয়ে বাগেরহাট কাটাখালী হাইওয়ে থানার এসআই মলয় জানান- খুলনা মেট্রো-ট-১১-০৫৭৫ নম্বরের ট্রাকটি দুর্ঘটনা স্থলে রেখে ঘাতক চালক পালিয়ে যায় এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দৌলতপুরে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, জনতার হামলায় ৩ পুলিশ আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।