সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটের কচুয়া আওয়ামীলীগের বর্ধিত সভায় ৬ চেয়ারম্যান প্রার্থীর আবেদন গ্রহন | চ্যানেল খুলনা

বাগেরহাটের কচুয়া আওয়ামীলীগের বর্ধিত সভায় ৬ চেয়ারম্যান প্রার্থীর আবেদন গ্রহন

বাগেরহাটের কচুয়া উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগের এক বর্ধিত সভা সকাল ১০টায় গজালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ রহমত উল্লাহ্। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাধারন সম্পাদক এস এম আবু বক্কার সিদ্দিক সহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনে অংশ গ্রহনেচ্ছুক প্রার্থীদের আবেদন গ্রহন করে তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে যিনি মনোনয়ন পাবেন তিনি নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রার্থী হিসাবে যারা মনোনয়নের জন্য আবেদন করেছেন তারা হলেন গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ রহমত উল্লাহ্, গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান,ইউনিয় আওয়ামীলীগের সহ সভাপতি বাবুল হাওলাদার, মহিলা আওয়ামীলীগের সভাপতি আঞ্জুমানারা বেগম, ইউনিয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য শেখ মোঃ আজাদ হোসেন। এ ৬ জন প্রার্থীর মধ্যথেকে ১ জন কে দলীয় ভাবে মনোনয়ন দেওয়া হবে এবং তিনিই দলীয় প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, পরিদর্শনে অধ্যক্ষ মশিউর রহমান খান

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।