সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাইকে রাঙ্গামাটি যাওয়ার পথে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু | চ্যানেল খুলনা

বাইকে রাঙ্গামাটি যাওয়ার পথে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

রাঙ্গামাটি বেড়াতে যাওয়া হলো না দুই বন্ধুর। পথেই ঘাতক কাভার্ড ভ্যান কেরে নিলো তাদের প্রাণ। শনিবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই দুই বন্ধু নিহত হয়েছেন।

নিহরা হলেন- ঢাকার হাজারীবাগ এলাকার নাহিদ উল্লাহ(২৬) ও মো. পলাশ(২৭)। তারা ঢাকা থেকে মোটরসাইকেলে রাঙ্গামাটি যাচ্ছিলেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহউদ্দিন জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে রাঙ্গামাটির দিকে যাচ্ছিলেন নাহিদ ও পলাশ। শনিবার রাত একটার দিকে পথে মুন্সীগঞ্জের গজারিযার ভবেরচর কলেজ রোড এলাকায় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ ও পলাশ।

সালাহউদ্দিন আরো জানান, ঘনকুয়াশায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কাভার্ডভ্যানের চালক আল-আমিনকে আটক করা হয়েছে।

নাহিদের বড় ভাই সালাউদ্দিন খোকা জানান, রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন নাহিদ। বন্ধু পলাশের সঙ্গে রাঙ্গামাটি বেড়াতে যাচ্ছিলেন। মোট তিনটি মোটরসাইকেলে তারা ছয় বন্ধু রাঙ্গামাটি বেড়াতে যাচ্ছিল। কিন্তু ভবেরচর এলাকায় সড়ক দুর্ঘটনায় নাহিদ ও পলাশের মৃত্যু হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।