সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের: ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী | চ্যানেল খুলনা

বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের: ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী

বাংলাদেশের সঙ্গে ভারতে বন্ধুর্ত্বপূর্ণ সম্পর্ক শুধু ঐতিহাসিক ও সংস্কৃতিগত নয়, এটি রক্তের সম্পর্ক। এ কথা বলেছেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে এ কথা বলেছেন বিক্রম কুমার দোরাইস্বামী।

এ সময় ভারতীয় হাইকমিশনার আরও বলেন-
‘মুক্তিযুদ্ধে জীবন দানকারীদের মুক্তিবাহিনী ও ভারতীয় সৈন্যদের স্মরণার্থে যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে তা সত্যিই সম্মানের। হাতে হাত রেখে ভারতীয় সৈন্য ও মুক্তিবাহিনী যুদ্ধ করেছিল। যার কারণে পাকহানাদার বাহিনীকে হারিয়ে এই বিজয় অর্জন করা সম্ভব হয়েছিল।’

মৃত্যুঞ্জয়ী মিত্র নির্মাণে ৩০ লাখ টাকার অর্থায়ন করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। স্মৃতিস্তম্ভটি নির্মাণে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। চলতি বছরের মার্চে উদ্বোধন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা করা যায়নি।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন এমপি এবং সীতাকুন্ডের সাংসদ দিদারুল আলমসহ অন্যান্যরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

গোপালগঞ্জে বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ

টুঙ্গিপাড়ায় বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৬ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

সিলেট সীমান্তে অনুপ্রবেশের পর বিএসএফ সদস্য বিজিবির হেফাজতে

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্যপাচারের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।