সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশে আরও গম সার রপ্তানি করতে চায় রাশিয়া | চ্যানেল খুলনা

বাংলাদেশে আরও গম সার রপ্তানি করতে চায় রাশিয়া

বাংলাদেশে আরও বেশি গম ও সার রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক বলেন, ‘রাশিয়া বাংলাদেশে আরও গম ও সার রপ্তানি করতে চায়।’

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনান প্রদেশের বোয়াও শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে- রাশিয়ার অর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম, রাশিয়া থেকে বাংলাদেশে গম ও সার আমদানির পরিকল্পনা এবং গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কার্যক্রম।

অধ্যাপক ইউনূস বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অর্থ সংক্রান্ত বিষয়গুলো সমাধান হয়েছে এবং বাংলাদেশ ঢাকায় একটি অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করছে।তিনি জানান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এ বছরের শেষের দিকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ রাশিয়া থেকে আরও বেশি গম ও সার আমদানি করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ রাশিয়ার বৃহৎ জ্বালানি সংস্থা গ্যাজপ্রমকে দেশটির অফশোর ও অনশোরে আরও অনুসন্ধান কার্যক্রম দেখতে আগ্রহী।

আলেক্সেই ওভারচুক দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়ায় পড়াশোনা করতে যাক, সেটি আমরা দেখতে চাই।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রধান উপদেষ্টা আরও সংবাদ

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি থাকা ঠিক নয়: প্রধান উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বরিশালের বলেশ্বর নদে সবচেয়ে বেশি লাশ গুম হয়-চূড়ান্ত প্রতিবেদনে কমিশন

তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, বুধবার সাধারণ ছুটি

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’: প্রধান উপদেষ্টা

ওয়াদা করতে এসেছি—যা বলে গেছ, তা যেন পূরণ করতে পারি: হাদির জানাজায় প্রধান উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।