সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশি ছাড়া কাউকে সীমান্ত দিয়ে দেশে ঢুকতে দেব না-স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

বাংলাদেশি ছাড়া কাউকে সীমান্ত দিয়ে দেশে ঢুকতে দেব না-স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃসম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের (অনুপ্রবেশ) প্রচেষ্টা বেড়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশি ছাড়া কাউকে সীমান্ত দিয়ে দেশের মাটিতে ঢুকতে দেওয়া হবে না। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভারতে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) শুরু হওয়ার পর হঠাৎ করেই দেশটি থেকে বাংলাদেশে অনুপ্রবেশ শুরু হয়েছে। বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় দুই শতাধিকেরও বেশি ব্যক্তিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অনুপ্রবেশের অভিযোগে আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে।

আশঙ্কার কথা হচ্ছে সীমান্তে অনুপ্রবেশ আরম্ভ হয়েছে। বিভিন্ন স্থানে বিজিবির সহায়তা নিয়ে স্থানীয় বাসিন্দারা পুশইন ঠেকাতে পাহারা দিচ্ছেন। এটি আতঙ্কের বিষয় কি না—প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা মোটেই আতঙ্কের বিষয় নয়। আমরা কোনোভাবেই বাংলাদেশি ছাড়া কাউকে বাংলাদেশের মাটিতে ঢুকতে দেব না। ঢুকতে দেব না মানে, আমরা তো রোহিঙ্গাদের ঢুকতে দিয়েছি, সেই বিষয় নয়।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের সুনিশ্চিত হতে হবে যেগুলো পুশইন করাচ্ছে সেগুলো বাংলাদেশের নাগরিক কি না। যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে আমরা এগুলোকে রিসিভ করতে পারি। যদি তারা বাংলাদেশের নাগরিক না হয় তাহলে তাদের কোনো ক্রমেই গ্রহণ করব না।’

আপনারা হয়তো দেখেছেন কিছু কিছু বাঙালি, এরা বাংলাদেশি কি না আমি সঠিকভাবে এখনো নিশ্চিত নই উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘বাঙালিদের ভেতরে ঢোকানোর চেষ্টা করেছেন। আমাদের বিজিবি কয়েক জায়গা থেকে এদের ঢুকতে দেয়নি, অ্যালাউ করেনি। এদের সংখ্যা হাজার হাজার নয়, কয়েকশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কৃষি ভাবনা আরও সংবাদ

খুবিতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

লবণাক্ত জমিতে দেশি সূর্যমুখী চাষ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।