সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাঁওড়ে সাঁতরাতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ | চ্যানেল খুলনা

বাঁওড়ে সাঁতরাতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

যশোরের মণিরামপুরের রাজগঞ্জ ঝাঁপা বাঁওড়ে সাঁতার কাটতে নেমে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বাঁওড়ে উদ্ধার কাজে নেমেছেন। সাথে কাজ করছেন স্থানীয়রা।
দুপুর তিনটা দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কলেজ ছাত্রের উদ্ধার কাজ চলছিল। তার নাম পরিচয় মেলেনি। সে যশোর সরকারি এমএম কলেজের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার সকালে যশোর থেকে দল বেধে রাজগঞ্জ বাজার সংলগ্ন ঝাঁপা বাঁওড়ের পশ্চিমপাড়ে পিকনিকে আসেন কলেজ ছাত্ররা। এরপর তারা জেলাপ্রশাসক ভাসমান সেতুর তীর হতে নৌকায় চড়ে বাঁওড় ভ্রমণে বের হন। নৌকাটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নিকটে পৌঁছুলে তিনবন্ধু সাঁতার কাটতে বাঁওড়ে লাফিয়ে পড়েন। তাদের মধ্যে দুইজন তীরে উঠে আসলেও একজন নিখোঁজ হন।
রাজগঞ্জ ক্যাম্পের এএসআই আজমল হোসেন বলেন, বাঁওড়ে জাল ফেলে নিখোঁজ ছেলেটিকে উদ্ধারের কাজ চলছে। তার নাম পরিচয় জানা যায়নি।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছেন। নিখোঁজ ছাত্রকে উদ্ধারের কাজ চলছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।