সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বসুন্দিয়া এক সাথে চার পূত্র সন্তান জন্ম : প্রথমটির মৃত্যু | চ্যানেল খুলনা

বসুন্দিয়া এক সাথে চার পূত্র সন্তান জন্ম : প্রথমটির মৃত্যু

চ্যানেল খুলনা ডেস্কঃযশোর সদরের বসুন্দিয়ায় গতকাল বৃহস্পতিবার মোঃ আব্দুল খালেক মিয়ার স্ত্রী ফিরোজা বেগম ৪টি পূত্র সন্তানের জন্ম দিয়েছেন। প্রসূতি মায়ের তত্ত্বাবধানে থাকা বোন মাফিয়া বেগম বলেন শারিরীক ভাবে প্রসূতি স্বাভাবিক ও সুস্থ্য ছিলেন কিন্তু ভোর রাত ৩টায় প্রসব বেদনা শুরু হলে মুষলধারে বৃষ্টির কারণে কোন হাসপাতাল বা ক্লিনিকে নেয়ার সুযোগ হয়নি।

ভোর সাড়ে ৫টার সময় বসুন্দিয়া মোড়স্থ মহুয়া সার্জিক্যাল ক্লিনিকে পৌছানের পূর্বে ১টি সন্তান জন্মলাভ করে। অতঃপর ক্লিনিকে পৌছালে দায়িত্বরত ডাঃ ও নার্সদের পরিচর্যায় ভোর ৬টায় পর পর আরও ৩টি পূত্র সন্তান ভূমিষ্ট হলে ততক্ষণে দেখা যায় প্রথম সন্তান মারা গেছে। জানা যায় মোঃ আব্দুল খালেক মিয়ার বাড়ি ঘুনি গ্রামের নাথপাড়া।চিকিৎসক জানিয়েছেন, মাত্র ৮মাসে ভূমিষ্ট হওয়ার কারণে জীবিত ৩টি বাচ্চাই শারিরীকভাবে অপুষ্ট। দুপুরের আগেই উন্নত ব্যবস্থাপনা ও চিকিৎসার জন্য ‘যশোর সদর’ হাসপাতালের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে দুপুর ১টার দিকে নিয়ে যাওয়া হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।