সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বশেমুরবিপ্রবিতে জাতিসংঘ দিবস পালিত | চ্যানেল খুলনা

বশেমুরবিপ্রবিতে জাতিসংঘ দিবস পালিত

চ্যানেল খুলনা ডেস্কঃআমাদের পৃথিবী, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতিসংঘ দিবস-২০১৯ পালিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে একটি র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মাহবুবা উদ্দিন বলেন, ‘বিশ্বে যুদ্ধ বন্ধ করে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সকল রাষ্ট্রকে এক হয়ে কাজ করতে হবে। সকল রাষ্ট্র বিদ্ধেষপূর্ণ মনোভাব পরিহার করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের জাতিসংঘ দিবসে এই আমাদের প্রত্যাশা।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন, জান্নাতুল ফেরদৌস, নুসরাত তায়েফ, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অশোক বালা প্রমুখ।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারী ও বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।