সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বর আসার আগেই বিয়ে বাড়িতে হাজির ম্যাজিস্ট্রেট | চ্যানেল খুলনা

বর আসার আগেই বিয়ে বাড়িতে হাজির ম্যাজিস্ট্রেট

চ্যানেল খুলনা ডেস্কঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাটাই গ্রামে বিয়ে বাড়িতে বর আসার আগেই পুলিশ নিয়ে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে মুহূর্তের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পালিয়ে যায় কনের আত্মীয়-স্বজনরা।

স্থানীয়রা জানান, কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী গ্রামের বিল্লাল হোসেনের (২৩) সঙ্গে দেড় মাস আগে চাটাই গ্রামের আব্দুস সালামের মেয়ে রুবিনা খানমকে (১৪) গোপনে বিয়ে দেয়া হয়। তবে সে সময় বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি। উভয় পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার দিন ঠিক হয়। সে অনুযায়ী দাওয়াত দেয়া হয় আত্মীয়-স্বজনদের। দুপুরে বর আসার কথা ছিল। তবে বরের আগেই বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বিয়ে বাড়িতে হাজির হলে মেয়ের বাবা, ভাইসহ আত্মীয়-স্বজন পালিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, রুবিনা খানম স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।