সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বর্তমান গ্যাস মজুত দিয়ে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব: মন্ত্রী | চ্যানেল খুলনা

বর্তমান গ্যাস মজুত দিয়ে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব: মন্ত্রী

দেশে বর্তমানে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে, তা দিয়ে প্রায় ১২ বছর সরবরাহ বজায় রাখা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের শুরুতে অবশিষ্ট রয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

মন্ত্রী বলেন, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান হারে দৈনিক প্রায় ১৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে এই মজুত দিয়ে প্রায় ১২ বছর চাহিদা মেটানো সম্ভব।

তিনি আরও জানান, গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পেট্রবাংলার পরিকল্পনায় ৫০ ও ১০০টি কূপ খনন ও সংস্কারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ২৬টি কূপের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় নতুন গ্যাসের সম্ভাবনা খুঁজতে সাইসমিক জরিপ কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক: হাকান ফিদান

৬০০ টাকা কেজিতে বিক্রি প্রধানমন্ত্রীর টেলিফোনের তার, গ্রেপ্তার ২

৭৫ ইউনিট পর্যন্ত বাড়ছে না বিদ্যুতের দাম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।