সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বয়স্ক পঙ্গু মোমতাজ সানাকে হুইলচেয়ার উপহার দিল আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন | চ্যানেল খুলনা

বয়স্ক পঙ্গু মোমতাজ সানাকে হুইলচেয়ার উপহার দিল আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন

সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের বয়স্ক পঙ্গু অসহায় মোমতাজ সানা (৮০) কে হুইলচেয়ার উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন”।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে হুইলচেয়ারটি মোমতাজ সানার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মানবিক এই উদ্যোগ এলাকায় প্রশংসার জোয়ার তুলেছে।

আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধ মোমতাজ সানার অসহায় অবস্থার কথা জানার পর তারা হুইলচেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন। তারা বলেন,

এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আমরা সবাই মিলে যদি পঙ্গু ও অসহায় মানুষদের পাশে দাঁড়াই, তাহলে তাদের জীবন আরও সুন্দর হবে।

হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, অর্ক মজুমদার, সুমন ইসলাম ও মো. রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

সংগঠনের সদস্যরা আরও জানান, ভবিষ্যতেও তারা সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।