সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বয়স্ক কারাবন্দীদের মুক্তি দেওয়ার কথা ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল খুলনা

বয়স্ক কারাবন্দীদের মুক্তি দেওয়ার কথা ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কারাগারে থাকা বেশি বয়স্ক কয়েদি এবং দীর্ঘ মেয়াদে যাদের কারাদণ্ড হয়েছে, তাদের অপরাধ বিবেচনায় নিয়ে মুক্তি দেওয়ার কথা চিন্তা করছে সরকার। রোববার (১৪ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো অপরাধীর বয়স যদি ২০ বছর হয়ে থাকে এবং তার যদি ২০ বছরের কারাদণ্ড হয়ে থাকে, তাহলে সে ফিরে আবার অপরাধ করতে পারে। এ বিষয়গুলো বিবেচনা নেওয়া হবে।’

এ ছাড়া নারীদের ক্ষেত্রে সাজার সময় পরিমাণ একটু বিবেচনা করা হবে বলে জানান তিনি।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরের দুটি ইউনিয়নের বাসিন্দাদের অবরোধ কর্মসূচি নিয়ে বৈঠকে কথা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অবিলম্বে সড়ক ছেড়ে না দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘রাস্তাঘাট অবরোধ করে জনভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। তাদের যে অভিযোগ সেটা প্রপার চ্যানেলে আবেদন করতে হবে। কোনোভাবেই দুইটা ইউনিয়নের লোকজন এভাবে রাস্তাঘাট অবরোধ করে হাজার হাজার মানুষের দুর্ভোগ বয়ে আনতে পারে না। তারা যদি অবিলম্বে এই অবরোধ তুলে না নেয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের অবরোধ তুলে দেওয়া হবে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।