সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ববির ভর্তি পরীক্ষা ১৮-১৯ অক্টোবর | চ্যানেল খুলনা

ববির ভর্তি পরীক্ষা ১৮-১৯ অক্টোবর

চ্যানেল খুলনা ডেস্কঃবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর ১১ দিন আগেই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার দায়িত্বপ্রাপ্ত ভিসি ড. একেএম মাহবুব হাসানের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার।ফলে নির্দিষ্ট সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিলেও ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ববির দায়িত্বপ্রাপ্ত ভিসি। এ বছরের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৫ শিক্ষার্থী। এবার তিনটি ইউনিটে রেকর্ডসংখ্যক ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, ভিসির পদটি শূন্য থাকলে নির্দিষ্ট সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। কারণ এ বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি পদের দায়িত্ব যেমন নেই, তেমনি ট্রেজারারের পদটিও মঙ্গলবার থেকে শূন্য হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন এ তিন পদই হচ্ছে স্থানীয়ভাবে সর্বোচ্চ প্রশাসনিক পদ। যা না থাকলে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার মতো দায়িত্ব নেয়ার কেউ থাকছে না।
নতুন ভিসি আসার তথ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে আন্দোলনের মুখে পরে ছুটিতে যাওয়া সাবেক ভিসি এসএম ইমামুল হকের অনুসারী কর্মকর্তারা। তিনি ছুটিতে যাওয়ার পর ট্রেজারার ড. একেএম মাহবুব হাসানকে দায়িত্বপ্রাপ্ত ভিসি করা হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।