সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যে কেন্দ্রীয় ত্রাণ কমিটির নিকট খুলনা বিএনপির সংগৃহিত অর্থ প্রদান | চ্যানেল খুলনা

বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যে কেন্দ্রীয় ত্রাণ কমিটির নিকট খুলনা বিএনপির সংগৃহিত অর্থ প্রদান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনী, লক্ষীপুর, নোয়াখালীসহ ১৩ জেলার ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কেন্দ্রীয় ত্রাণ কমিটির নিকট খুলনা বিএনপির পক্ষ থেকে সংগৃহিত অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) খুলনা বিএনপি গঠিত ত্রাণ কমিটির নেতৃবৃন্দ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহবায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এর নিকট সংগৃহিত অর্থ প্রদান করেন।

বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠণ এবং শুভাকাঙ্খিদের দেয়া অর্থ সংগ্রহ করে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে প্রদান করা হয়। এসময় খুলনা বিএনপির নেতৃবৃন্দ সব সময় দলের নির্দেশনা মেনে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। ঢাকায় পে অর্ডার প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক মেয়র ও ত্রাণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।