সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বন্ধ হতে যাচ্ছে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া: বিদ্যুৎমন্ত্রী | চ্যানেল খুলনা

বন্ধ হতে যাচ্ছে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও চাপা ক্ষোভ ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানান,বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি জানান, গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে দায় তৈরি হয়েছিল, তা গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করা এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি ৪ দিনের সফরে পাবনায় যাচ্ছেন

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই : প্রধানমন্ত্রী

হাদি হত্যায় গ্রেপ্তার ব্যক্তিদের দেশে ফেরাতে অনুরোধপত্র পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।