সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বছরের প্রথম দিনে বিশ্বে পৌনে ৪ লাখ শিশুর জন্ম | চ্যানেল খুলনা

বছরের প্রথম দিনে বিশ্বে পৌনে ৪ লাখ শিশুর জন্ম

বছরের প্রথম দিনে সারা বিশ্বে ৩ লাখ ৭১ হাজারেরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

সংস্থাটি জানিয়েছে, ২০২১ নাগাদ বিশ্বজুড়ে জন্মগ্রহণ করতে পারে ১৪০ মিলিয়ন শিশু।

শুক্রবার (১ জানুয়ারি) জন্ম নেয়া শিশুরা এক বছর আগের চেয়েও অনেক বেশি আলাদা এক পৃথিবীতে এসেছে বলে জানান ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোরে।

প্রতিবছরের মতো ২০২১ সালেও বিশ্বের প্রথম নবজাতক প্রশান্ত মহাসাগরীয় ফিজি দ্বীপপুঞ্জে জন্মগ্রহণ করেছে এবং প্রথম দিনের হিসেবে যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে শেষ শিশুটি।

ইউনিসেফের তালিকা অনুযায়ী, ১ জানুয়ারি ৫৯ হাজার ৯৯৫ জন নবজাতক জন্মগ্রহণ করেছে ভারতে।

চীনে ৩৫ হাজার ৬১৫ জন, নাইজেরিয়া ২১ হাজার ৪৩৯ জন, পাকিস্তান ১৪ হাজার ১৬১ জন, ইন্দোনেশিয়া ১২ ৩৩৬ জন, ইথিওপিয়া ১২ হাজার ৬ জন, যুক্তরাষ্ট্র ১০ হাজার ৩১২ জন, মিশর ৯ হাজার ৪৫৫ জন, বাংলাদেশ ৯ হাজার ২৩৬ জন ও কঙ্গো প্রজাতন্ত্রে ৮ হাজার ৬৪০ জন জন্মগ্রহণ করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।