সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গোপসাগরে ১৬ ভারতীয় জেলে আটক | চ্যানেল খুলনা

বঙ্গোপসাগরে ১৬ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অপরাধে ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা ‘এফবি মঙ্গল চণ্ডী-৭’ নামে ওই জাহাজটিকে জেলেসহ আটক করে।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আটকদের বিরুদ্ধে মামলা কারে মোংলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, ভারতীয় ফিশিং ট্রলার ‘এফবি মঙ্গল চণ্ডী-৭’ বাংলাদেশের জলসীমার ১০.২ নটিকাল মাইল ভিতরে প্রবেশ করে মাছ ধরছিল। তখন কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরবর্তীকালে কোস্টগার্ডের সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে। আটক জেলেদের বিরুদ্ধে মামলা করে মোংলা থানায় সোপর্দ করা হয়। এছাড়া ট্রলার থেকে জব্দ করা মাছ মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার কছে হস্তান্তর করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।