সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গমাতার জন্মদিনে তালায় বধ্যভূমিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ | চ্যানেল খুলনা

বঙ্গমাতার জন্মদিনে তালায় বধ্যভূমিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নির্দেশনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে তালা উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

আজ রবিবার (৮ আগষ্ট) তালা উপজেলার জালালপুর ইউনিয়নের বধ্যভূমিতে তারা এ কর্মসূচী পালন করে। এসময় উপস্থিত ছিলেন
জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ইন্দ্রজিৎ দাস বাপী, ছাত্রলীগ নেতা তহিদুজ্জামান (তৌহিদ), শেখ নাহিয়ান নিপু, শেখ ইমরান, আওয়াল, রাজু, সুমন, শুভজিৎ দত্ত, অচিন্ত্যসহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় ছাত্রলীগ নেতা তৌহিদুজ্জামান বলেন, ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান এবং সাধারন সম্পাদক সুমন হোসেনের নির্দেশনায় আমরা আজ বৃক্ষরোপণ করেছি। তালায় বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা বধ্যভূমি চত্বরে এবং আশপাশের কয়েকটি জায়গায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি।’

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।