সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে গৌরব ’৭১, কুয়েট শাখা’র র‌্যালী | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে গৌরব ’৭১, কুয়েট শাখা’র র‌্যালী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আনন্দ র‌্যালী করেছে গৌরব ’৭১, কুয়েট শাখা। ১১ জানুয়ারি সোমবার দুপুর ১২ঃ৩০ টায় অনুষ্ঠিত এ র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফুলবাড়ীগেট হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে। গৌরব ’৭১, কুয়েট শাখার সভাপতি মোঃ এস্রাজ-উল-জান্নাত ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এর নেতৃত্বে র‌্যালীতে গৌরব ’৭১ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী এ বি এম মহিউদ্দিন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আনিছুর রহমান ভুইয়া, কুয়েটে’র কম্পট্রোলার (পিআরএল) মোঃ নুরুজ্জামান, সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) মোঃ সরদার আবুল কালাম আজাদ, গৌরব’৭১, কুয়েট শাখার সহ-সভাপতি এস এম তরিকুল ইসলাম, এফ এম সাইফুল্লাহ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেক হোসেন প্রামানিক, পলাশ সাহা, মোঃ শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম সোহাগ, সহ-দপ্তর সম্পাদক মোঃ রাজীন আবির, অর্থ বিষয়ক সম্পাদক পবিত্র কুমার সাহা, প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক মোঃ হেলাল ফকির, সহ-শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হীরামনি শাহীতাজ, সদস্য মোঃ পারভেজ আলম, ইমরান আলী রনি, বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, কর্মকর্তাদের মধ্যে সহকারী রেজিস্ট্রার মোঃ আক্কাস আলী, সেকশন অফিসার (গ্রেড-১) জান্নাতুল ফেরদৌস দোলা, নাহিদা সুলতানা, সেকশন অফিসার (গ্রেড-২) জাকিয়া সুলতানা, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন) সভাপতি জি এম মনিরুজ্জামান, কর্মচারীদের মধ্যে ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ মামুনুর রশীদ জুয়েল, ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইমরুল ইসলাম, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ এরশাদ আলী, অলিয়ার রহমান রাজু, মোঃ আল-আমিন, মোঃ শফিউদ্দিনসহ কুয়েটের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষাথীরা অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।