সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের মানুষের মুক্ত স্বাধীনতা বলতে কিছুই ছিল না : ড.আলী আফজাল | চ্যানেল খুলনা

ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের মানুষের মুক্ত স্বাধীনতা বলতে কিছুই ছিল না : ড.আলী আফজাল

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

একটি সুন্দর জাতি গঠনে সাংবাদিকদের ভুমিকা অনেক বেশি। প্রকৃত এবং সত্য ঘটনাকে তুলে ধরাই সাংবাদিকদের মুখ্য কাজ। র্দীঘ ১৬ বছরে নিজ এলাকায় কাজ করার সুযোগ পায়নি। সাধারণ মানুষের সেবা করায় বড় ধর্ম । মানুষের সেবা ,শ্রদ্ধা ,ভালোবাসায় আমার প্রাণ। আজ জুলাই-আগস্ট বিপ্লবের পর সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের মানুষের মুক্ত স্বাধীনতা বলতে কিছুই ছিল না।

দেশের কৃষি,বণিজ্য,শিল্প,বিচার ব্যবস্থায় দুনীতির আখড়ায় পরিণত হয়েছিল । যে তরুণ ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশে পেয়েছি যাদের রক্তের দাগ এখনো শুকায়নি সেই শহীদদের হত্যার বিচার হওয়া খুবই জরুরী । তাই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি শহীদদের বিচার করতে হবে ।

সাংবাদিকদের উদ্দেশ্য তিনি আরো বলেন,আমি আমি সারা জীবন কৃষি বিজ্ঞানী হিসেবে সরকারের সাথে কাজ করেছি । কৃষি উন্নয়নে বিভিন্ন ফসলের ৮৮টি জাত উদ্ভাবন করেছি । কৃষি নির্ভর মানুষের উন্নয়নে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের পরামর্শ ও সেবা প্রদান করেছি । বিগত সময়ে নানা সামাজিক কাজ করতে গিয়ে নানা বাধার সম্মুখিন হয়েছি। তাই এখন সময় এসেছে মুক্তভাবে কথা বলার । আমি মাগুরাবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই । মাগুরার উন্নয়নে আমি আপনারাদের সার্বিক সহযোগিতা চাই ।

শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচারক ড.আলী আফজাল। এ সময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

এ সময় মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা শাখার সাবেক সদস্য সচিব মো: হুসাইন,সমাজসেবক আলী রেজা রাজুসহ মাগুরা প্রেসক্লাবের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।