সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফেসবুকে সমালোচনা অপরাধ নয় : শিশির মনির | চ্যানেল খুলনা

ফেসবুকে সমালোচনা অপরাধ নয় : শিশির মনির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ প্রতিবাদ জানান। আইনজীবী শিশির মনির ফেসবুক পোস্টে লিখেছেন, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। উপরে যারা নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হয়েছে। ফেসবুকে পোস্ট দেওয়া-সমালোচনা করা কোনো অপরাধ নয়। সমালোচনা করতেই পারে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতি উৎসাহী পুলিশ সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নিন। দ্রুত এই বোনকে জামিনের ব্যবস্থা করুন। তার পরিবারের কাছে কৈফিয়ৎ দিন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব

‘জামায়াতকর্মী সুমির সঙ্গে আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে’

ফেসবুকে সমালোচনা অপরাধ নয় : শিশির মনির

তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে

সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই

ড. ইউনূসকে ১১ দলীয় ঐক্যের সঙ্গে রাজপথে নেমে আন্দোলন করতে বললেন নাহিদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।