সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফের নোয়াখালী জেলা আ.লীগের নেতৃত্বে সেলিম ও একরামুল | চ্যানেল খুলনা

ফের নোয়াখালী জেলা আ.লীগের নেতৃত্বে সেলিম ও একরামুল

চ্যানেল খুলনা ডেস্কঃ  নোয়াখালী জেলা আওয়ামী লীগে সভাপতি পদে খায়রুল আলম সেলিম ও একরামুল করিম চৌধুরী সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন।

আগামী ৩ বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন। তাদের নেতৃত্বে পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বুধবার (২০ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সম্মেলনে তারা পুনর্নির্বাচিত হন। এর আগে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দুপুর ২টার দিকে সম্মেলনস্থল মাইজদী ভুলু স্টেডিয়ামে ওবায়দুল কাদের এ কমিটি ঘোষণা করেন।

এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। সম্মেলন চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।