সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফের এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি | চ্যানেল খুলনা

ফের এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

হারানো মুকুট ফিরে পেলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। ব্লুমবার্গের করা শতকোটিপতি তালিকায় ফের এশিয়ার শীর্ষ ধনী এখন তিনি। এর মাধ্যমে তিনি পিছনে ফেলেছেন বেভারেজ কোম্পানি নোংফু স্প্রিংয়ের মালিক চীনা ধনকুবের ঝং শানশানকে।

ব্লুমবার্গের দেওয়া হালনাগাদ হিসেবে এই মুহূর্তে আম্বানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮ হাজার ২০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ৬ দশমিক ৬২ লাখ কোটি রুপি। দ্বিতীয় স্থানে থাকা ঝংয়ের সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৬০০ কোটি ডলার।

এর আগে টানা দু’বছর এশিয়ার শীর্ষ ধনী ছিলেন আম্বানি। তাকে সিংহাসনচ্যুত করেন আলিবাবার মালিক চীনা ধনকুবের জ্যাক মা। এরপর আর সেই শীর্ষস্থান ফিরে পাননি আম্বানি। অবশেষে ফের সেই মসনদে ফিরলেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের কর্ণধার।

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় গত আগস্টেও চার নম্বরে ছিলেন মুকেশ। কিন্তু মাত্র কয়েক মাসে বেশ কয়েক ধাপ নেমে যেতে হয়েছিল তাকে। রিলায়েন্সের শেয়ারের দাম দ্রুত পড়তে থাকায় ধনকুবের তালিকার শীর্ষ দশ থেকে ছিটকে যেতে হয় তাকে।

গত আগস্টে ২৪ হাজার ৭১৩ কোটি রুপির বিনিময়ে ‘ফিউচার গ্রুপ’র খুচরা ও পাইকারি ব্যবসা এবং লজিস্টিক্স ও ওয়্যারহাউজিং ব্যবসা কিনে নিয়েছিল রিলায়েন্স। তখন কোম্পানিটির শেয়ারের মূল্য ছুঁয়েছিল সর্বোচ্চ অবস্থান।

কিন্তু এরপর দরপতন শুরু হয়। নেপথ্যে রয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে রিলায়েন্সের ব্যবসায়িক সংঘাত। মুকেশ আম্বানির সংস্থার সঙ্গে ‘ফিউচার গ্রুপ’র চুক্তি নিয়েই আপত্তি অ্যামাজনের।

গত বছরই ‘ফিউচার কুপনসে’ প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা। এমন অবস্থায় ‘ফিউচার গ্রুপ’ রিলায়েন্সকে সব সম্পত্তি বেচে দেওয়াতেই আপত্তি তোলে অ্যামাজন। এই বিতর্ক ও প্রতিবাদের ধাক্কাতেই আম্বানির কোম্পানির শেয়ারে দরপতন হয়।

এর ফলে বিশ্বের শীর্ষ ধনীর প্রথম দশের তালিকা থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির তকমাও হারান তিনি। অবশেষে তিনি আবার সেই স্থান দখল করলেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।